গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।
টাংগাইলের নাগরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও ওয়াহিদুজ্জামান। আজ বৃহস্পতিবার( ৩ মার্চ) নাগরপুর উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। বিভিন্ন আলোচনা প্রসঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পন। আমি আশাবাদী এখানে উপস্থিত সকল সাংবাদিক বৃন্দরা আমাকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা সভাপতি সিরাজ আল মাসুদ. সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি মোঃ আজিজুল হক বাবু, প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুল, সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর মডেল প্রেসক্লাব সভাপতি কে এম সুজন, সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ খিজির, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ইউসুফ হোসেন লেনিন, সাপ্তাহিক লোকধারা নাগরপুর প্রতিনিধি গোপাল সরকার সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দরা।