বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

নাটোরে ডাকাতির ঘটনায় যৌথ অভিযানে পিরোজপুরে ডাকাত গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২০৫ সময় দেখুন
নাটোরে ডাকাতির ঘটনায় যৌথ অভিযানে পিরোজপুরে ডাকাত গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে সিআইডি ও পুলিশের যৌথ অভিযানে ইব্রাহিম হোসেন (২৬) ও আল আমিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) গভীর রাতে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লক্ষীদিয়া বাড়ৈখালি গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন।

গ্রেফতারকৃত ইব্রাহিম হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কয়রা গ্রামের বাসিন্দা শরীফুল ইসলামের ছেলে এবং আল আমিন একই গ্রামের বাসিন্দা।

থানা সুত্রে জানা গেছে, নাটোর সদর থানায় দায়েরকৃত একটি ডাকাতির মামলা রয়েছে যার মামলা নম্বর: ৩; তারিখ: ০৩/০৮/২০২৫; ধারা: ৩৯৫/৩৯৭/৩৪। মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য গোপন সংবাদের ভিক্তিতে ইন্দুরকানী থানা পুলিশের সহায়তা নিয়ে নাটোর থেকে আসা সিআইডি লক্ষীদিয়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম হাওলাদারের বাড়িতে অভিযোগ চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, সম্প্রতি লক্ষীদিয়া গ্রামে চুরি ও ডাকাতির ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। এসব অপরাধের পেছনে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ উঠেছে।

গ্রেফতারকৃতদের আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত বাড়ির মালিক জাহিদুল ইসলাম হাওলাদারের গতিবিধিও স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরেই সন্দেহজনক বলে দাবি করেছেন।

ইন্দুরকানী থানার এসআই আশিক বলেন, গ্রেপ্তারকৃত ইব্রাহীমকে গ্রেপ্তার দেখিয়ে নাটোরে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে আল আমিনের কোন সংশ্লিষ্টতা না পাওয়া পরিবারের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। পাশাপাশি বাড়ির মালিক জাহিদুল ইসলামের সংশ্লিষ্টতা নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, নাটোরের একটি ডাকাতি মামলার এক আসামি পালিয়ে এসে ইন্দুরকানীতে আশ্রয় নিয়েছিল। নাটোর থেকে সিআইডি এসে আমাদের সহায়তা নিয়ে আসামিদের গ্রেপ্তার করে। তাকে আইনী প্রক্রিয়া শেষে নাটোরে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে নাটোর জেলার সিআইডির ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ইব্রাহীম নামে একজনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর