শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

নিয়ালকো এলয়েজে ১৭.৯১ গুণ আবেদন জমা-bdnewstimes.com

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪০৯ সময় দেখুন
নিয়ালকো এলয়েজে ১৭.৯১ গুণ আবেদন জমা-bdnewstimes.com

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া নিয়ালকো এলয়েজ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) ১৭.৯১ গুণ আবেদন জমা পড়েছে। ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নিয়ালকো এলয়েজে ৭ কোটি ৫০ লাখ টাকার চাহিদার বিপরীতে ১৩৪ কোটি ৩৯ লাখ টাকার আবেদন জমা পড়েছে। এক্ষেত্রে চাহিদার ১৭.৯১ গুণ আবেদন জমা পড়েছে। এতে ৩০৯ জন যোগ্য বিনিয়োগকারী আবেদন করেছেন।

২০১৮ সালের রুলস অনুযায়ী কোম্পানিটি প্রতিটি ১০ টাকা করে ৭৫ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগাকারীদের নিকট ইস্যু করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

গত ১৫ এপ্রিল বিএসইসির ৭৭০তম সভায় নিয়ালকো এলয়েজ লিমিটেডকে কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয় বিএসইসি।

কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২০ সালের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯১ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ (এনএভিপিএস) মূল্য দাঁড়িয়েছে ১২.৪৩ টাকায়।

কোম্পানিাটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ হতে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

উল্লেখ্য, এটি কোনো পাবলিক অফার নয়, বাংলাদেশে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য এটাই প্রথম কমিশন কর্তৃক অনুমোদিত কোয়ালিফাইড ইনভেস্টর অফার।

Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর