মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :

নীলফামারীতে বিশ্ব হাতধোয়া দিবস পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৩২ সময় দেখুন


নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপুর্ণ’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব হাতধোঁয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তর নীলফামারীর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি
ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সঠিক ভাবে হাত ধোয়ার কলা কৌশল দেখানো হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর