শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

নোয়াখালীতে কিডন্যাপের দুই দিন পর সেফটি ট্যাংক থেকে লাশ উদ্ধার; আটক-১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১২০ সময় দেখুন
নোয়াখালীতে কিডন্যাপের দুই দিন পর সেফটি ট্যাংক থেকে লাশ উদ্ধার; আটক-১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলায় রায়হান নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হওয়ার দুই দিন পর সেপটি ট্যাংক থেকে মরদেহ উদ্ধার।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে উপজেলা দাদপুর ইউনিয়নের দক্ষিণ হুগলী কালী বাড়ির সেপটি ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করে সুধারাম মডেল থানা পুলিশ। নিহত আবদুল হামিদ ওরপে রায়হান (১৬) দাদপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের দক্ষিণ হুগলী আবিদ আলী হাজী বাড়ির আলমগীর হোসেনের ছেলে।

আটককৃত মো মারুফ (২৪) একই ইউনিয়নের সেলিমের ছেলে।

জানা যায়, গত দুই দিন আগে তারাবী নামাজ পড়তে যাওয়ার পর রায়হান নিখোঁজ হয়। এর পর একটা নাম্বার থেকে তার পরিবারে কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছ। পরে ভুক্তভোগী পরিবার সুধারাম মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশ উপ- পরিদর্শক সূধন চন্দ্র দাশ তথ্য প্রযুক্তি সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে দাদপুর ইউনিয়ন থেকে আটক করে। পরে তাকে নিয়ে অভিযানে গেলে তার দেওয়া তথ্য মতে সেফটি ট্যাংক থেকে নিখোঁজ রায়হানের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কামরুল ইসলাম জানান, অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনায় আমরা একজনকে আটক করেছি। আটককৃতের বিরুদ্ধে হত্যা মামলাসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর