শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

নোয়াখালীতে বেসরকারি হাসপাতাল মালিক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১১৪ সময় দেখুন
নোয়াখালীতে বেসরকারি হাসপাতাল মালিক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীতে পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও বরকত লাভের উদ্দেশ্যে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিসিডিওএ), সদর উপজেলা শাখার পক্ষ থেকে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান ও এনডিএফ নোয়াখালী জেলার সভাপতি ডা. সোহরাব ফারুকী। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান।

বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫), ১২ রমজান ১৪৪৬ হিজরি, বিকাল ৪.৩০টায় মাইজদীর নবাব কনভেনশন হলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বক্তারা রমজানের তাৎপর্য, সংযম
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল রাজী হাসপাতালের ডিরেক্টর মিজানুর রহমান। তিনি বলেন, “রমজানের এই সময়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডাক্তার ও হাসপাতাল মালিকদের মধ্যে সমন্বয় করা গুরুত্বপূর্ণ। তাই আমরা এই আয়োজনের মাধ্যমে সবাইকে একত্রিত করেছি, যাতে স্বাস্থ্যসেবা আরও উন্নত করা যায়।”

ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা ইফতার করেন এবং রমজানের পবিত্রতা বজায় রেখে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

বিপিসিডিওএ আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা ভবিষ্যতেও এমন ধর্মীয় ও সামাজিক উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর