নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে সেভ এনআইডি-প্রটেক্ট ভোটার লিস্ট” এই স্লোগানকে সামনে নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র রাখার দাবিতে জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ২ ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় তারা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা সরকারী সমন্বিত অফিসের সামনে সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জুলকার নাঈমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো.নওয়াবুল ইসলামসহ উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দর।
এ সময় বক্তারা বলেন, বক্তারা এ সময় বলেন, ‘সম্প্রতি একটি ঘোষণার মাধ্যমে সরকার এনআইডি কার্ডের সকল কাজ অন্য দপ্তরে স্থানান্তরের কথা বলেছেন। যদি এনআইডি কার্ড নির্বাচন কর্মকর্তাদের থেকে নিয়ে যাওয়া হয়, তবে ভোটার তালিকা ও গণতন্ত্র ব্যাহত হবে।’
এদিকে জেলার ৪ টি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মকর্তা ও কর্মচারীরা একই দাবিতে এই কর্মসূচি পালন করেছেন।