সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৬ শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল যুক্তরাষ্ট্রে উৎসবস্থলের কাছে গোলাগুলি, আহত ১২ টানা ১৬ দিনের দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু IND vs AFG: Sriganganagar’s Manav Suthar ends Rajasthan’s 12-year Test drought | Cricket News Varanasi To Feature War Between Rama And Kumbhkarna; Peddi Director Reacts To Backlash Over Janhvi Role | Bollywood News শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য

পরিবারের চাপে বিয়ের সিদ্ধান্ত নায়িকা আনুশকা শেঠির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩১ সময় দেখুন
পরিবারের চাপে বিয়ের সিদ্ধান্ত নায়িকা আনুশকা শেঠির


বিনোদন ডেস্ক

অভিনেত্রী আনুশকা শেঠির বিয়ের গুঞ্জনের খবরে আবারও মেতেছে ভক্তরা। দক্ষিণী সিনেমার জনপ্রিয় এ নায়িকারে বিয়ে নিয়ে অনেক দিন ধরেই চলছে এই জল্পনা। এমনকি, এক সময়ে খবর ছড়ায়, তিনি নাকি অভিনেতা প্রভাসকে বিয়ে করছেন।

মাসকয়েক আগেও এমন উড়ো খবররে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন আনুশকা। তবে নতুন করে শুরু হওয়া আলোচনায় প্রশ্ন উঠছে-এবার কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী?

এক প্রতিবেদন অনুযায়ী, অনুশকার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে- তিনি নাকি বিয়েতে সম্মতি দিয়েছেন। দীর্ঘদিন ধরেই পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। অবশেষে সেই সিদ্ধান্তেই নাকি সায় দিয়েছেন তিনি।

এর আগে গুঞ্জন উঠেছিল, এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন অনুশকা এবং তাকেই বিয়ে করবেন। তবে এবার শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন ‘বাহুবলী’খ্যাত এই তারকা।

শিগ্‌গির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানা গেছে। দুই পরিবারেই নাকি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

গত মার্চ মাসে বিয়ের গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন অনুশকা। তার টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, বারবার তার বয়স-৪৪ বছর-নিয়ে আলোচনা করা হচ্ছে, যা অপ্রাসঙ্গিক। সেখানে প্রশ্ন তোলা হয়, ‘৪৪ বছর বয়সে বিয়ে করা কি কোনো অস্বাভাবিক বিষয়? পুরুষদের ক্ষেত্রে কেন এই প্রশ্ন ওঠে না?’

সেই সময় বিয়ের খবর নাকচ করলেও, নতুন করে শুরু হওয়া জল্পনায় অনুরাগীদের ধারণা-হয়ত এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অনুশকা শেঠি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom