সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

পল্টন থেকে অপহৃত ব্যবসায়ী রাজশাহীতে উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৩২ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  মুক্তিপণের দাবিতে রাজধানীর পল্টন এলাকা থেকে অপহৃত ট্রাভেলস ব্যবসায়ী যতন সূত্রধরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর যতন সূত্রধরের ছেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে পল্টন মডেল থানায় একটি অপহরণ মামলা রুজু হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, পল্টনের ফকিরাপুলে ভিকটিম যতন সূত্রধরের ‘জে এস এক্সর্কাসন অ্যান্ড ট্রাভেলস’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। প্রতিদিনের ন্যায় ২৯ সেপ্টেম্বর রাতে যতন সূত্রধর অফিস থেকে বাসার যাওয়ার উদ্দেশে অফিস ভবনের নিচে নামে। সাধারণত ভিকটিম ব্যবসার টাকা বাসায় নিয়ে যান। যথাসময়ে বাসায় না পৌঁছালে ভিকটিমের ছেলে তার মোবাইলে ফোন করলে অপরিচিত লোক ফোন রিসিভ করে। তারা জানায় যতন সূত্রধরকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত পেতে হলে ২০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। টাকা না দিলে কিংবা পুলিশকে খবর দিলে তারা ভিকটিমকে মেরে ফেলবে।

তিনি আরও জানান, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান দ্রুত শনাক্ত করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর ২) রাজশাহীর বোয়ালিয়া থানার রাজপাড়া তেরোখাদিয়া এলাকার একটি বাসা থেকে ইব্রাহীম হোসেন সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে অপহৃত যতন সূত্রধরকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির অপরহণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর