রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

পাইকগাছায় প্রধানমন্ত্রী উপহার ঘর পেল ৪৭টি পরিবার ‌

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৯১ সময় দেখুন
পাইকগাছায় প্রধানমন্ত্রী উপহার ঘর পেল ৪৭টি পরিবার ‌


মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

মুজিববর্ষের ৩য় ধাপে আশ্যায়ণ প্রকল্প-২ এর আওতায় পাইকগাছায় প্রধানমন্ত্রী উপহার সেমিপাকা টিনের ঘর পেল ছিন্নমূল ৪৭টি পরিবার। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জমি নেই, ঘর নেই এমন ২৬ হাজার ২শ ২৯টি পরিবারের মধ্যে নতুন ঘর ও তার চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

এর অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সরাসরি গণভবন থেকে প্রধানমন্ত্র্#ী৩৯;র ভার্চুয়ালী উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন ঠিকানা বিহীন ৪৭টি পরিবারের মাঝে নতুন দলিল সহ ঘর ও তার চাবি হস্তান্তর করেন। এর মধ্যে উপজেলার গদাইপুরে ৪২ ও দেলুটিতে ৫টি ঘর রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠেয় ঘর ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরন মন্ডল। বক্তব্য রাখেন সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও রাড়ুলী ইউপি চেয়ারম্যান ও আবুল কালাম আজাদ, প্যানেল মেয়র
মাহাবুবুর রহমান রঞ্জু, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, সরকারি কর্মকর্তাদের মধ্যে মো. হাফিজুর রহমান খান, জাহাঙ্গীর আলম, সরদার আলী আহসান, ইমরুল কায়েস, মনিরুজ্জামান, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, মৃদুল কান্তি দাশ, সংবাদকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ সুফলভোগিরা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর