কলিট তালুকদার , পাবনা প্রতিনিধি ::স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদ পাবনার আয়োজনে পাবনায় দুইদিন ব্যাপী রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে স্বাধীনতা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখা অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান, কবি মজিদ মাহমুদ,সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী, অ্যাডভোতেট পুলক কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবুসহ অনেকে।
আলোচনা সভা শেষে কবি, সাহিত্যিক গুণীজন ব্যক্তিবর্গদের সম্মাননা স্মারক বিতরণ করে অতিথিবৃন্দরা।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, আওয়ামী লীগ কবি সাহিত্যিকদের সম্মান দিতে জানে। সেটার প্রমাণ কাজী নজরুলকে বঙ্গবন্ধু জাতীয় কবির মর্যাদা দেবার মধ্য দিয়ে দিয়ে গেছেন। আমি আশা করি শিল্প সাহিত্যে পাবনা এগিয়ে যাবে।