ডিএমপি নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন আজ সোমবার (২৮ মার্চ) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। গতকাল কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হয়।
রেকর্ড ডেটের পর আগামী ২৯ মার্চ, মঙ্গলবার থেকে কোম্পানির লেনদেন পুনরায় চালু হবে।