রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

পুলিশকে আরও জনবান্ধব করতে নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২১১ সময় দেখুন
পুলিশকে আরও জনবান্ধব করতে নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী


পুলিশকে জনবান্ধব করতে নতুন আইন

ডেস্ক রিপোর্টঃঃ  বাংলাদেশ পুলিশের নতুন আইন প্রণয়নের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (২৬ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে ‍উত্থাপিত হয়।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে পুলিশকে আরও জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করাসহ যুগোপযোগী এবং বর্তমান অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে বাংলাদেশ পুলিশ আইন (খসড়া) প্রণয়নের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, খসড়া পুলিশ আইনে পুলিশকে আরো জনবান্ধব করে বাংলাদেশ পুলিশকে একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করার উপর বিশেষ গুরুত্বারোপসহ বিভিন্ন ধারা উপধারা সংযোজন করা হয়েছে।

এর আগে ফখরুল ইমাম তার প্রশ্নে পুলিশের বিশৃঙ্খলা ঠেকাতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করা হবে কি না, তা জানতে চান।

জবাবে মন্ত্রী বলেন, পুলিশ একটি শৃঙ্খলা বাহিনী। তবে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো পুলিশ সদস্য কর্তৃক গাফিলতি বা আইনের ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ বাহিনীতে বিশঙ্খলা সৃষ্টির কোনো অবকাশ নেই। এ সময় তিনি পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কার্যকর থাকা বিভিন্ন আইন ও বিধির কথা তুলে ধরেন।

মন্ত্রী পুলিশের বিদ্যমান আইন ও বিধানগুলোর কথা তুলে ধরে নতুন আইন প্রণয়নের কথা জানান।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর