সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ধূমকেতু! সংঘর্ষ হতে পারে চাঁদের সঙ্গে! ১৪ জুলাই আতঙ্কের দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৯২ সময় দেখুন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে ধূমকেতু! সংঘর্ষ হতে পারে চাঁদের সঙ্গে! ১৪ জুলাই আতঙ্কের দিন


#নয়াদিল্লি: নাম তার ২০১৭ কে ২ (C/2017 K2)। আপাতত পৃথিবীর কাছে বড় চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে এই দৈত্যাকার ধূমকেতু। জানা যাচ্ছে ১৪ জুলাই ২০২২ পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে এই ধূমকেতুটি। ২০১৭ সালে এটিকে প্রথম আবিষ্কার করে নাসা (NASA)-র Hubble Space Telescope। তখন এটি শনি (Saturn) ও ইউরেনাস (Uranus) –এর মাঝখানে ছুটে বেড়াচ্ছিল। চার বছরেরও বেশি সময় ধরে অনেকটা পথ পেরিয়ে সে এখন সৌরজগতের কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছে। তারই ফলে এই সময় সে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। জানা গিয়েছে, পৃথিবী থেকে প্রায় ২৭ কোটি মাইল দূর দিয়ে যাবে C/2017 K2। ফলে নীল গ্রহের সঙ্গে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা প্রায় নেই। কিন্তু গত সপ্তাহে একটি অ্যানিমেশন ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতুটি হঠাৎই চাঁদের আকর্ষণে তার দিকে ছুটে যাচ্ছে।তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

পৃথিবী পৃষ্ঠ থেক সাধারণ টেলিস্কোপের মাধ্যমেই দেখা যাবে এই ধূমকেতুটিকে। জানা গিয়েছে, C/2017 K2 ধূমকেতুটি Oort Cloud থেকে সৌরমণ্ডলের ভিতরে ছুটে আসছে। এটি এই মুহূর্তে এত সক্রিয় এবং উজ্জ্বল যে খুব সহজেই পৃথিবী থেকে তাকে দেখা যাবে।

Oort Cloud কী, কী ভাবে দেখা যাবে আগন্তুক ধূমকেতুকে— রইল তার বিস্তারিত।

Oort Cloud কী?
নাসা সূত্রে জানা গিয়েছে, Oort Cloud সৌরমণ্ডলের সব থেকে দূরবর্তী এক স্থান, যেখানে ঝাঁক বেঁধে থাকে ধূমকেতুরা। আসলে এ হল একটি গোলাকার খোলার মতো এলাকা যা তৈরি হয়েছে মহাজাগতিক আবর্জনার (Space Debris) তুষারিভূত অংশ দিয়ে। এ সব বরফের চাঙড় প্রায় পৃথিবীর এক একটা পর্বতের সমান, কখনও তার থেকেও বেশি বড় হতে পারে। সেখান থেকে ছিটকে বেরিয়ে এসেছে C/2017 K2। ধেয়ে আসছে কেন্দ্রাভিমুখে। কিন্তু এতটা পথ পাড়ি দিয়েও ধূমকেতুটি সক্রিয়, ক্রমাগত সে সূর্যালোক থেকে শক্তি সংগ্রহ করে উত্তপ্ত গ্যাসের উৎপাদন করে চলেছে। আর এ বিষয়টি নিয়েই ভাবছেন বিজ্ঞানীরা। এতটা পথ আসার পর সাধারণ কোনও ধূমকেতুর এমন শক্তি বজায় থাকে না।

আরও পড়ুন: সর্ষে পোড়া দিয়ে জগন্নাথ দেবকে বশীকরণ! কে করল? রথের সঙ্গে জড়িয়ে ‘হোড়াপঞ্চমী’ !

কী ভাবে দেখা যাবে?
রাতের আকাশে চোখ রাখলে টেলিস্কোপে ধরা পড়তে পারে এই ধূমকেতু। নিউক্লিয়াসের কাছে একটি ঝাপসা আলোর ছায়া দেখা যাবে। চলতি বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত উত্তর গোলার্ধ থেকে দেখা যাবে তাকে। তারপর দক্ষিণের দিকে হেলে পড়বে সে। তবে এটিই একমাত্র নয়। এর পর আরও একটি ধূমকেতু Oort Cloud থেকে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। C/2014 UN271 নামের এই ধূমকেতুটিও চলেছে সৌরমণ্ডলের কেন্দ্রাভিমুখে।

Published by:Piya Banerjee

First published:

Tags: Comet, Earth, Moon



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর