মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা সচেতনতা কার্যক্রমে জাতীয় স্বীকৃতি, সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৮ ‘We were talking at nets about…’: Shubman Gill opens up on 2027 World Cup planning with Virat Kohli | Cricket News ‘মাদকের মূল হোতারা বসে সংসদে, ধরা পড়ে কেবল বাহকরা’ Ranveer Singh To Begin Pralay Shoot In August?; Varun Badola Calls Satluj Ban ‘Robbery Under Broad Daylight’ | Bollywood News ‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’ সিরির নতুন রূপ: বদলে যাচ্ছে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা

প্রধানমন্ত্রীর জাতীয় পদক পাচ্ছেন সাংবাদিক হৃদয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৬৭ সময় দেখুন
প্রধানমন্ত্রীর জাতীয় পদক পাচ্ছেন সাংবাদিক হৃদয়


প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৯ এর জন্য জিটিভি ও সারাবাংলার মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক হৃদয় দেবনাথকে বৃক্ষ গবেষণা/সংরক্ষণ/উদ্ভাবন শ্রেণিতে চূড়ান্তভাবে মনোনীত করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়।

রোববার ( ৬ জুন) ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৯’ মনোনয়ন চূড়ান্তকরণের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা, জেলা, বিভাগ পর্যায়ে চুলচেরা বিচার বিশ্লেষণের পর জাতীয় কমিটি চূড়ান্তভাবে মনোনীত করে থাকে। জাতীয় কমিটির সদস্যগণ বিস্তারিত আলোচনাক্রমে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেন ।

বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখার জন্য ১৯৯৩ সাল থেকে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ দেওয়া হয়ে থাকে। প্রতিটি পুরস্কার প্রাপককে ক্রেস্ট সনদপত্র ছাড়াও নগদ অর্থ দেওয়া হয়।

উল্লেখ্য এ বছর ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৯’ প্রদানের জন্য ১৪ জন ব্যক্তি ও ১৬ টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। শিগগিরই প্রধানমন্ত্রী মনোনীতদের হাতে এ সম্মাননা পদক ও নগদ অর্থ তুলে দিবেন ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom