শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১১০ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৫:৩৫ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৮:০০

ঢাকা: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার (১০ মার্চ) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

কোনো চাপে বা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ড. এম আমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয় আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি পিএস’র মাধ্যমে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’

পদত্যাগ করে বড় কোনো দায়িত্ব নিচ্ছেন কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়েও কিছু বলতে চাচ্ছি না।’ তিনি আরও বলেন, ‘আমি পদত্যাগ করলেও কোনোভাবে শিক্ষার সঙ্গে থাকব।’

সূত্র জানায়, সরকারের শীর্ষ পর্যায়ের পরামর্শ অনুযায়ী পদত্যাগ করেন আমিনুল ইসলাম। আর মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান অধ্যাপক এম আমিনুল ইসলাম। একইসঙ্গে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

সারাবাংলা/জেআর/ইআ

পদত্যাগ
শিক্ষা মন্ত্রণালয়





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর