শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফরিদপুরে আওয়ামী সুবিধাভোগীরা প্রার্থী হওয়ার প্রতিবাদে মশাল মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ সময় দেখুন
ফরিদপুরে আওয়ামী সুবিধাভোগীরা প্রার্থী হওয়ার প্রতিবাদে মশাল মিছিল


ফরিদপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সুবিধাভোগী দু’জন প্রার্থী হওয়ার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‌‌

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে ‌বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‌এই মশাল মিছিল বের হয়। মশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে ইমামুদ্দিন স্কয়ারের সামনে গিয়ে শেষ হয়।

বৈষম্যবিরোধীদের অভিযোগ, আওয়ামী লীগের সুবিধাভোগী ‌আরিফুর রহমান দোলন ও আবুল বাশার খান জাতীয় সংসদ নির্বাচনে ‌অংশগ্রহণের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ পাচ্ছে।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছরে যেভাবে ‌‌আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলা-মামলার শিকার হয়েছেন, এখন আবার তাদেরকেই দলে ভিড়াচ্ছেন। ‌এটা অত্যন্ত লজ্জাজনক।

বক্তারা আরও বলেন, ‌আসন্ন ‌ত্রয়োদশ ‌জাতীয় সংসদ নির্বাচনে ‌আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ী আরিফুর রহমান দোলন ‌ও আবুল বাশারকে কোনোভাবেই ‌জাতীয় নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। এদের প্রতিহত করা হবে। এছাড়া, তারা যাতে ‌নির্বাচনে কোনোভাবেই ‌অংশ নিতে না পারে‌ সে ব্যাপারে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

একই সময় অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‌শহিদ হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ‌বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন তারা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ফরিদপুর জেলা শাখার আহবায়ক কাজী রিয়াজ ও সদস্য সচিব আনিসুর রহমান সজলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom