বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ফেডারেল ইনস্যুরেন্সের ১০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৬৩ সময় দেখুন
ফেডারেল ইনস্যুরেন্সের ১০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় গত (২০২১) বছরের আর্থিক বিবরণীসহ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে।

আজ সোমবার ভ্যার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানীর চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল খালেক, বীমা দাবী কমিটির চেয়ারম্যান ছবিরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান সফর রাজ হোসেন, নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম, পরিচালক জয়নুল আবেদীন জামাল, বেগম খাদিজাতুল আনোয়ার,এমপি,  মোরশেদুল শফি, তাহরির নাওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, হাসিনা বানু, আবরারুল হক, ফারাজ করিম চৌধুরী ও জিয়া উদ্দিন, বিকল্প পরিচালক রাশেদা বেগম নিরপেক্ষ পরিচালক জামাল আবদুল নাছের চৌধুরী ও মোঃ রফিকুল ইসলাম মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এ এম এম মহিউদ্দিন চৌধুরী ও সিএফও মাসুদ হোসাইন সহ কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পাবলিক শেয়ারহোল্ডারগণ তাদের মতামত প্রদান করেন।

সভায় কোম্পানীর ২০২১ সালের বার্ষিক হিসাব অনুমোদন করা হয় এবং ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন দেয়া হয়।

শেয়ারহোল্ডারগণ মহামারী কোভিড-১৯ সত্ত্বেও কোম্পানীর পারফরমেন্সে বিশেষ করে প্রিমিয়াম ও এফডিআর বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্যে থেকে বেগম হাসিনা বানু ও আবরারুল হক পুনরায় পরিচালক নির্বাচিত হন। সভা সঞ্চালন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানী সেক্রেটারী শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর