বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

ফের শুরু হতে যাচ্ছে অ্যাসাইনমেন্ট কার্যক্রম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
ফের শুরু হতে যাচ্ছে অ্যাসাইনমেন্ট কার্যক্রম


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারের জারি করা বিধিনিষেধের কারণে গত দুই মাস ধরে বন্ধ ছিল মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট কার্যক্রম। তবে নতুন করে এই কার্যক্রমটি শুরু করতে ফের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মাউশির পরিচালক (বিদ্যালয়) মো. বেলাল হোসাইন সারাবাংলাকে জানিয়েছেন, মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে বৃহস্পতিবার (২০ মে) একটি সভা হয়েছে। এই সভাতেই ফের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। আগামী সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু হতে পারে।

বেলাল হোসাইন বলেন, বৃহস্পতিবার সভা শেষে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালুর অনুমোদন দেওয়া হয়েছে। এবার এনসিটিবি থেকে ভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। মহামারির কারণে শিক্ষার্থীরা যে দীর্ঘ বিরতির ভেতর দিয়ে যাচ্ছে, সেখানে থেকে তাদের পাঠে ফিরিয়ে আনতে অ্যাসাইনমেন্ট কার্যক্রম বেশ ভালো কাজ করছে বলে তথ্য রয়েছে।

মাউশি পরিচালক বলেন, এখন করোনাভাইরাসের প্রকোপ আবারও কমে আসছে। এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের বলা হয়েছে যেন অ্যাসাইনমেন্ট কার্যক্রম নতুন করে আবারও শুরু করা হয়।

এর আগে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মাধ্যমিকের অ্যাসাইনমেন্টের কার্যক্রম স্থগিত রাখতে ৫ এপ্রিল নির্দেশনা জারি করে মাউশি। বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার এই পদ্ধতিটি গেল বছরের শেষ দিকে ভালো সাড়া ফেলেছিল।

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom