সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৮ চবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা Kangana Ranaut Mocks Taapsee Pannu’s Background And Rented Apartment: ‘My Parents Hail From Zamindar Family’ | Bollywood News Pujara backs Padikkal at No. 3, says Sai Sudharsan must remain in India’s Test plans | Cricket News ঘাটাইলে ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন 

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে হাটহাজারী ও পটিয়া চ্যাম্পিয়ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৪১৭ সময় দেখুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে হাটহাজারী ও পটিয়া চ্যাম্পিয়ন

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) চট্টগ্রাম জেলা পর্যায়ে হাটহাজারী ও পটিয়া উপজেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

আজ ২৭ জুন রবিবার চট্টগ্রাম এম,এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক গ্রুপের ফাইনালে হাটহাজারী উপজেলা টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে বাঁশখালী উপজেলাকে পরাজিত করে। অপরদিকে, বালিকা গ্রুপের ফাইনালে পটিয়া উপজেলা টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে রাউজান উপজেলার বিরুদ্ধে জয়লাভ করে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দল দুটিকে দশ হাজার টাকা এবং রানার্স আপ দল দুটিকে পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন চ্যাম্পিয়ন দলগুলোর প্রত্যেককে পাঁচ হাজার টাকা এবং রানার্স আপ দলগুলোর প্রত্যেককে তিন হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে এবং সিজেকেএস কার্যনির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানের মঞ্চে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯^) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুজ্জামান চৌধুরী, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলমসহ সিজেকেএস কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বঙ্গবন্ধু গোল্ডকাপে হাটহাজারি উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড় মোঃ জামসেদ সেরা খেলোয়াড় ও ওসমান গনি সেরা গোল দাতা নির্বাচিত। বঙ্গমাতা গোল্ডকাপে

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অধিনায়ক অন্তু দে সেরা খেলোয়াড় এবং আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অধিনায়ক ফাহিমা সুলতানা রিমা সেরা গোলদাতা নির্বাচিত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর