সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

বঙ্গবন্ধু টানেলে চার ঘন্টার ব্যবধানে একই স্থানে তিন দূর্ঘটনা, আহত ৩ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ সময় দেখুন
বঙ্গবন্ধু টানেলে চার ঘন্টার ব্যবধানে একই স্থানে তিন দূর্ঘটনা, আহত ৩ জন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে চার ঘন্টার ব্যবধানে একই স্থানে পৃথক তিন দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় নিয়ন্ত্রণহীন বরফবাহী ট্রাক ও প্রাইভেট কারের ধাক্কা লেগে আবারও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে টানেলের ডেকোরেশন বোর্ড।

শুক্রবার (০৪ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু টানেলের ভেতর পৃথক এ তিনটি দূর্ঘটনা ঘটনা ঘটে। এতে দূর্ঘটনা তিন গাড়ি চালক আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরফবাহী একটি ট্রাক চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে নগরীর দিকে যাচ্ছিল। তখন টানেলে ভেতর ট্রাকটির পাংচার হয়ে উল্টে যায়। এতে ট্রাকের ভেতর থাকা হরফগুলো ছড়িয়ে-ছিটিয়ে যায়। এসময় টানেলে দায়িত্বে থাকা কর্মীরা ট্রাকটি নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে আটটার দিকে একই স্থানে বরফের পানিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার উল্টে টানেলে গায়ের সঙ্গে ধাক্কা লাগে। পরে আবারও রাত সাড়ে ৯টার দিকে একই স্থানে আরও একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টানেলের ডেকোরেশন বোর্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ট্রাক ও প্রাইভেট কার দুইটি দুমড়েমুচড়ে যায়।

এছাড়াও ট্রাক ও প্রাইভেট কার চালক গুরুত হয়। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন বলেন, টানেলে রাতে চার ঘন্টার ব্যবধানে তিনটি দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। সঙ্গে সঙ্গে টানেলের নিরাপত্তাকর্মীরা ট্রাক ও প্রাইভেট কার দুইটি জব্দ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর