মোঃআল-আমিন,জেলা প্রতিনিধি, শরীয়তপুর:
আগামী ০৮ মার্চ হতে ৩১ই মার্চ পর্যন্ত শরীয়তপুর শিল্প কলা মাঠে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মুজিব মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজ শরীয়তপুর-০১ আসনের সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন অপু মেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মেলা স্থান পরিদর্শন করেন
পরিদর্শন কালে তিনি বলেন, যেহেতু মেলায় মুজিব কর্নার নামে বইয়ের স্টল থাকবে, সেহেতু এই মেলা উপলক্ষে আমাদের বর্তমান প্রজন্ম ও আগামী প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে ও স্বাধীনতা, বাংলাদেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসের ব্যাপারে সঠিক ইতিহাস জানার জন্য একটি মাধ্যম হিসেবে কাজ করবে
পরিদর্শন কালে তার সাথে ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক জনাব নুহুন মাদবর, শরীয়তপুর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জবাব তাইজুল সরকার এবং শরীয়তপুর পৌরসভা প্যানেল মেয়র জনাব বাচ্চু বেপারি সহ আরো নেতৃবৃন্দ।