সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত রাবিপ্রবি দিবস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২০৩ সময় দেখুন
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত রাবিপ্রবি দিবস


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙামাটি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৫ জুলাই) আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়য়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, ‘স্বপ্ন দেখি সব সীমাবদ্ধতা অতিক্রম করে একদিন এ বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা এবং গবেষণায় গুরুত্ব দিতে হবে।’ এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমা, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ধীমান শর্মা, হিসাব বিভাগের উপ-পরিচালক মো. সাইফুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থকারিক আতু মারমা বক্তব্য রাখেন।

দিবসটি উপলক্ষে এর আগে সকালে বিশ্ববিদ্যালয়য়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস শুভ উদ্বোধন করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা।

এরপর কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের সকালের পর্ব শেষ হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উন্মোচন করা হয়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তানজিম মাহমুদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় নিয়ে স্মৃতিচারণ করেন।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং রাঙামাটির বিভিন্ন শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এবং সন্ধ্যায় ফানুস উড়ানো হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিএস বিভাগের প্রভাষক ঋষিতা চাকমা।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর