বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বাংলাদেশ ব্যাংক এর নতুন গভর্নরকে সিএমএসএফ চেয়ারম্যানের শুভেচ্ছা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৭৯ সময় দেখুন
বাংলাদেশ ব্যাংক এর নতুন গভর্নরকে সিএমএসএফ চেয়ারম্যানের শুভেচ্ছা – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদার কে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং সিএমএসএফের বর্তমান চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান।

বুধবার (১৩ জুলাই) এক চিঠির মাধ্যমে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। উক্ত চিঠিতে সিএমএসএফ এর চেয়ারম্যান নতুন গভর্নরের উত্তরোত্তর সফলতা কামনা করার পাশাপাশি আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ ব্যাংক ও সিএমএসএফ আসন্ন দিনগুলোতে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার মাধ্যমে পুঁজিবাজারের উন্নয়নে অবদান রাখবেন।

নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদার শুভেচ্ছা পত্রের জন্য সিএমএসএফ এর চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে ৩ বছরের অধিক অদাবিকৃত/অ-বণ্টনকৃত নগদ বা স্টক লভ্যাংশের ওপর ভিত্তি করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড) বিধিমালা, ২০২১ এর মাধ্যমে সিএমএসএফ গঠন করে।

প্রতিষ্ঠার শুরু থেকেই সিএমএসএফ বিনিয়োগকারীদের দাবি নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করে আসছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ দাবি নিষ্পত্তি করেছে। একই সাথে সিএমএসএফ পুঁজিবাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ- এর মাধ্যমে ২০০ কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে।

এছাড়া বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে ১০০ কোটি টাকার “আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড” গঠন করা হয়েছে যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর