সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশ রেড ক্রিসেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২০৮ সময় দেখুন


ডেস্ক রিপোর্টঃঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের পিএমও বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা ১টি। আবেদন যোগ্যতা : ফার্মাসি কাউন্সিল অব বাংলাদেশ থেকে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষা বুঝতে হবে।

উন্নয়ন সংস্থা, হিউম্যানেটেরিয়ান প্রজেক্ট/রোহিঙ্গা ক্যাম্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। রিপোর্ট রাইটিংয়ে পারদর্শী হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বিশেষ করে অফিস অ্যাপ্লিকেশনে দক্ষ হতে হবে।

ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন ৪৯৫০০ টাকা। এছাড়াও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ১২ মে, ২০২২

আবেদন যেভাবে : আবেদন করতে ক্লিক করুন এখানে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর