বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাজেটে শ্রমিকশ্রেনীর জন্য রেশনিং ব্যবস্থা করুন : বাংলাদেশ ন্যাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৬৯ সময় দেখুন
বাজেটে শ্রমিকশ্রেনীর জন্য রেশনিং ব্যবস্থা করুন : বাংলাদেশ ন্যাপ

আসন্ন জাতীয় বাজেট ২০২১-২২ অর্থবছরে দেশের শ্রমিক শ্রেনীর সাধারন মানুষর জন্য রেশনিংয়ের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ বাজেটে সাধারন মানুষের চিকিৎসা, আবাসন ব্যবস্থার বিষয়ে গুরুত্ব প্রদানের আহ্বান জানান।

রবিবার (২৩ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ আহ্বান জানান।

তারা বলেন, বাজেট সমাজের দর্পণ। সমাজ দর্পণে শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, সরকারের লক্ষ্য উদ্দেশ বাজেট আলোচনায় উঠে আসে এবং এই বাজেটে সব সময় গুরুত্ব দেওয়া হয় স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য খাতে। কিন্তু শ্রমিকদের বাজেট নিয়ে খুব বেশি আলোচনা হয় না।

নেতৃদ্বয় বলেন, শ্রমিকদের জীবন-জীবিকার স্বার্থে যে যেখানে আছে, সেখান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ৫০ বছর আগে আদমজী শ্রমিকদের আবাসন, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা থাকলেও ৫০ বছর পরে শ্রমিকরা এ অধিকার থেকে বঞ্চিত হয়ে পড়ল কোন কারণে? তাহলে ৫০ বছরে আমাদের অর্জন কী?

তারা বলেন, করোনাকালীন প্রেক্ষাপটে জাতীয় বাজেটে যদি শ্রমিকদের জন্য রেশনিং-এর ব্যবস্থা বরাদ্দ করা হয় তাহলে শ্রমিকরা ভালো থাকবে বলে মনে করছি। জাতীয় পর্যায়ে শ্রমিকদের ডাটাবেস থাকা দরকার। জাতীয় বাজেটে অন্যান্য খাতের ন্যায় শ্রমিকদের জন্য কি বরাদ্দ হবে তা বাজেট ঘোষণায় থাকতে হবে। শ্রমিকদের বীমা স্কিমের আওতায় আনা এবং শ্রমিকদের ভ্যাকসিনেশন ও সরকারিভাবে নতুন কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্বারোপ করতে হবে সরকারকে।

নেতৃদ্বয় আগামী বাজেটে অন্যান্য বাজেটের মতো শ্রমিকদের জন্যও বাজেট রেখে বাজেট ঘোষণা করা, শ্রমিকদের রেশন কার্ডের মাধ্যমে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী স্বল্পমূল্যে ক্রয়ের ব্যবস্থা করা, শ্রমিকের জন্য স্বাস্থ্য ও নিরাপত্তা তহবিল গঠন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর