বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বার্জার পেইন্টস ও ফু-ওয়াং ফুডসসহ চার কোম্পানির পর্ষদ সভা সোমবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৮০ সময় দেখুন
বার্জার পেইন্টস ও ফু-ওয়াং ফুডসসহ চার কোম্পানির পর্ষদ সভা সোমবার


ডিএমপি নিউজ: আজ সোমবার (৩০ মে) পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের চার কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, ফু-ওয়াং ফুডস লিমিটেড ও মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড।

বার্জার পেইন্টস: বহুজাতিক রং উৎপাদক প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বিকাল ৪টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ মার্চ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে (এপ্রিল-ডিসেম্বর) বার্জার পেইন্টসের শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ৪৩ টাকা ১৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৩৬ টাকা ৩ পয়সা। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৭ টাকা ৫২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১৯ টাকা ৪৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩৮ টাকা ৪৫ পয়সায়। প্রথম নয় মাসের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এরই মধ্যে যা বিতরণ সম্পন্ন করা হয়েছে। এর আগে ২০২১ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

রূপালী ব্যাংক: আজ বেলা ২টা ৪৫ মিনিটে ব্যাংক খাতের এ কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটি। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৮ জুলাই বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১২ জুন। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৫ পয়সা।

ফু-ওয়াং ফুডস: খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ মার্চ পর্যন্ত ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। এর আগে গত ২৬ এপ্রিল বেলা আড়াইটায় কোম্পানিটির এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়। চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ফু-ওয়াং ফুডসের ইপিএস হয়েছে ৯ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১৭ পয়সা। অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৬৯ পয়সায়।

মিথুন নিটিং: বস্ত্র খাতের এ কোম্পানির পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। লোকসানের কারণে ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিথুন নিটিং অ্যান্ড ডায়িং।-বনিকবার্তা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর