সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

বাড়ল পদ্মা সেতু দিয়ে চলাচলকারী বাসের ভাড়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২১১ সময় দেখুন
বাড়ল পদ্মা সেতু দিয়ে চলাচলকারী বাসের ভাড়া


আবারও বাড়ল পদ্মা সেতু দিয়ে চলাচলকারী বাসের ভাড়া

ডেস্ক রিপোর্টঃঃ  দেশের প্রথম এক্সপ্রেসওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (পূর্ববর্তী নাম ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) টোল হিসা‌ব করে পদ্মা সেতু হ‌য়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলকারী বা‌সের ভাড়া আবারও পুনর্নির্ধারণ করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

গতকাল সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫টি রুটের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। এবার ৪০ ও ৫১ আসনবিশিষ্ট দুই ধর‌নের বা‌সের ভাড়া চূড়ান্ত করা হয়েছে। বর্ধিত ভাড়া আজ থেকে কার্যকর হবে।

এর আগে গত ৭ জুন রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটে চলাচল করা বাস ভাড়া চূড়ান্ত করেছিল বিআরটিএ। এরপর ২০ জুন হালনাগাদ দূরত্বের ভি‌ত্তি‌তে ভাড়া পুন‌র্নির্ধারণ করা হয়।

ঢাকার সায়েদাবাদ থেকে মাওয়া, ভাঙ্গা, মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব ১৫৬ কিলোমিটার। ভাড়া ৪৫৪ টাকা। এর আগে সায়েদাবাদ থেকে বরিশালের ভাড়া যথাক্রমে ৪১২ ও ৪২১ টাকা ধরা হ‌য়ে‌ছিল।

dhakapost

এবার ভাড়া বে‌ড়ে‌ছে টো‌ল হিসা‌বের পদ্ধ‌তি‌তে প‌রিবর্তন আনায়। এর আগের দুইবার বাসের শতভাগ আসন পূর্ণ ধ‌রে টো‌লের টাকা‌ ভাগ করা হ‌য়ে‌ছিল। কিন্তু নতুন হিসা‌বে বাসের মোট সিটের ৭০ শতাংশ ২৮ দি‌য়ে টো‌লের টাকা ভাগ করা হ‌য়ে‌ছে।

এক্স‌প্রেসও‌য়ে‌তে ৪০ আস‌ন বিশিষ্ট একটি বা‌সের টোল ৪৯৫ টাকা। ২৮ আসন পূর্ণ ধর‌লে যাত্রী প্রতি টোলের পরিমাণ দাঁড়ায় ১৭ টাকা ৬৭ পয়সা। এদিকে পদ্মা সেতু‌তে দুই হাজারসহ ঢাকা ব‌রিশাল রু‌টে মোট টোল ২ হাজার ৬৯৫ টাকা। যাত্রী প্রতি টোল ৯৬ টাকা ২৫ পয়সা।

পুনর্নির্ধারিত তালিকা অনুযায়ী, ঢাকা-গোপালগঞ্জের ভাড়া ৪২৩ টাকা। যা আগে ধরা হ‌য়ে‌ছিল ৩৯২ টাকা। এছাড়া নতুন তালিকায় ঢাকা থেকে খুলনার ভাড়া ৫৩৭ থে‌কে ৫৭৫ টাকা হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে টোলই ১০০ টাকা। ঢাকা-শরীয়তপুরের ভাড়া ২২৬ থে‌কে বে‌ড়ে ২৫৭ টাকা হ‌য়ে‌ছে।

dhakapost

এদিকে পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী, ঢাকা-পিরোজপুর ৫৮০, বাগেরহাট হয়ে ঢাকা-পিরোজপুর ৬১৯, ঢাকা-পটুয়াখালী ৫৬১, ঢাকা-মাদারীপুর ৩৪৪, ঢাকা-সাতক্ষীরা ৬৮৯, ঢাকা-ফরিদপুর ৩২৩, বাবুবাজার সেতু হয়ে শরীয়তপুর ২৫৭, ঢাকা-কুয়াকাটা ৭৬৭, কক্সবাজার থেকে বরিশাল ১ হাজার ৩৮৮, চট্টগ্রাম-খুলনা ১ হাজার ১৯২ এবং চট্টগ্রাম-বরগুনা ১ হাজার ২৮২ টাকা করা হয়েছে।

বিআরটিএর প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বাস ভাড়ার সঙ্গে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ভাড়া সংযুক্ত করা হয়নি। এ ফ্লাইওভার ব্যবহারকারী ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ৬ টাকা ৭২ পয়সা ও ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ৯ টাকা ভাড়া দিতে হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর