শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু, বালাইনাশকের এমডি-চেয়ারম্যান গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৯৮ সময় দেখুন
বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু, বালাইনাশকের এমডি-চেয়ারম্যান গ্রেপ্তার – Corporate Sangbad


কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় বালাইনাশক পেস্ট কন্ট্রোল কোম্পানির এমডি আশরাফ ও চেয়ারম্যান ফরহাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান তাদের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তেলাপোকা মারার বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় লালবাগ গোয়েন্দা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় কোম্পানির এমডি ও চেয়ারম্যানের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকায় রওনা হয়েছে ডিবির টিম।

এর আগে মারা যাওয়া দুই শিশুর বাবা মোবারত হোসেন বাদী হয়ে দ্য পেস্ট কন্ট্রোল নামের ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করেন। মোবারকের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের (উত্তরা) প্রতিষ্ঠাতা সভাপতি।

এ ঘটনায় গত সোমবার রাতে বালাইনাশক কোম্পানির টিটু মোল্যা নামের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাসাটিতে কীটনাশক প্রয়োগ করেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার পোকামাকড় নিধনে একটি পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের কর্মীদের বাসায় ডেকে আনেন মোবারক হোসেন। কীটনাশক স্প্রে করার পর কর্মীরা বলে যান, ছয় ঘণ্টা যেন কেউ বাসায় না ঢোকেন। এরপর পুরো বাসা পরিষ্কার করে বসবাস করতে হবে। পরিবারটি বাইরে সময় কাটিয়ে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে।

পরদিন সকালে ঘুম থেকে উঠে অসুস্থ হয়ে পড়ে ছোট ছেলে শাহির মোবারত জায়ান (৯)। এরপর অসুস্থ হয়ে পড়ে তার বড় ভাই শায়ান মোবারত জাহিন (১৫)। রবিবার ভোরে দুই ভাইকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোববার শাহিল মোবারত জায়ান মারা যায়। একইদিন রাত ১০টায় শায়েন মোবারত জাহিনও মারা যান।

এ ছাড়া নিহত দুই শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন:

মৌলভীবাজারে ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

অবৈধ অনুপ্রবেশকারী ও পরোয়ানাভুক্ত পলাতকসহ আটক ১৫

’এন্টিবায়োটিকের ব্যবহার বেশি হওয়ায় অচিরেই মানুষ ঔষুধ গ্রহন ক্ষমতা হারিয়ে ফেলবেন’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর