নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৫ মে) ব্লক মার্কেটে মোট ১৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৬ লাখ ৯৪ হাজার ৮১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৮০ লাখ টাকা।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকটির মোট ৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির মোট ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ৪৯ লাখ ১৩ হাজার টাকার, নাহী অ্যালুমিনিয়ামের ৩৫ লাখ ৪৫ হাজার টাকার, কর্ণফুলীর ২৯ লাখ ৭০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২৫ লাখ ২৯ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ২২ লাখ ৯৪ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১৫ লাখ ৮০ হাজার টাকার, সি-পার্লের ১৫ লাখ ৩৬ হাজার টাকার, পদ্মা লাইফের ১৪ লাখ ৫৫ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১৪ লাখ ৫০ হাজার টাকার, এইচআর টেক্সের ১০ লাখ ৬৭ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৮ লাখ ১০ হাজার টাকার, বিডি ওয়েল্ডিংয়ের ৭ লাখ ৭৫ হাজার টাকার, কপার টেকের ৬ লাখ ৯ হাজার টাকার, আমরা টেকের ৫ লাখ ৯৭ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।