নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ১৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১২ লাখ ৭৯ হাজার ৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ২৭ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইবনে সিনা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
রেনেটা ২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি লিমিটেড , একমি ল্যাবরেটরিজ লিমিটেড, আল-হাজ্ব টেক্সটাইল মিলস্ লিমিটেড, ব্রিটিশ অ্যামেরিকান টোবাক্কো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং মিলস্ লিমিটেড ,জিবিবি পাওয়ার লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, ফার্মা এইডস, ফনিক্স ফিন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, সেনালী পেপার ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।