বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ব্লক মার্কেটে ২৪১ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৩১ সময় দেখুন
ব্লক মার্কেটে ২৪১ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে (ডিএসই) মঙ্গলবার (২২ জুন) মোট ৩৬টি কোম্পানির মোট ১ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ৮০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৪১ কোটি ৩০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১০৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানিটি আজ ৬৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল। কোম্পানিটি আজ ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, অ্যারামিট, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ঢাকা ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, ম্যারিকো, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক,ওরিয়ন ফার্মা, প্যাসিফিক ডেনিমস, পেনিনসুলা, ফনিক্স ফিন্যান্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, রেনেটা,রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, স্যালভো কেমিক্যাল, শমরিতা হসপিটাল, এসকে ট্রিমস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom