নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৩৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৫ লাখ ৪৭ হাজার ৪০৭ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ১৯ ৬০ হাজার লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে পূবালী ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৩ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
প্রভাতি ইন্স্যুরেন্স ৪ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
জিনেক্স ইনফোসিস লিমিটেড ২ কোটি ৫১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, একমি ল্যাবরেটরিজ, আলহাজ্ব টেক্সটাইল, অলটেক্স. আনোয়ার গ্যালভানাজিং, বিডি ল্যাম্পস, বিকন ফার্মা, বেক্সিমকো, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, ডরিন পাওয়ার, ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং মিলস্, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ফুয়াং ফুড, ফরচুন সুজ,জিএসপি ফাইন্যান্স, এইচ আর টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল মিল, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, আরডি ফুড, সাইফ পাওয়ার টেক, স্যালভো কেমিক্যাল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সেনা কল্যান ইন্স্যুরেন্স, সোনাল পেপার, ইউনিয়ন ব্যাংক, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।