নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৩৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানি গুলোর মোট ৫২ লাখ ৪৬ হাজার ৬৩৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জিনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি মোট ১৫ কোটি ০৮ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
সোনালী পোপার এন্ড বোর্ড মিলস্ লিমিটেড ৫ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ব্র্যাক ব্যাংক লিমিটেড ৪ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, আলহাজ্ব টেক্সটাইল, অলটেক্স, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাসোসিয়েট অক্সিজেন, ব্যাংক এশিয়া, ব্রিটিশ আমেরিকান টোবাক্কো কোম্পানি, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসআরএম স্টিল, সিএপিএম বিডিবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, কপারটেক, ডেল্টা স্পিনিং, ফরচুন সুজ, ফুয়াং ফুড, জিপিএইচ ইস্পাত, জিএসপি ফাইন্যান্স, আইপিডিসি, মার্কেনটাইল ব্যাংক, নাহি অ্যলিুমিনিয়াম কম্পোজিট প্যানেল, এনআরবি কমার্সিয়াল ব্যাংক, ওরিয়ন ফার্মা, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, ফার্মাএইড, প্রভাতি ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার টেক, সায়হাম টেক্সটাইল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং সিলভা ফার্মা সিউটিক্যালস্ লিমিটেড ।