নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানি গুলোর মোট ১ কোটি ৬২ লাখ ১৭ হাজার ৩৪১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫০ কোটি ২৯ লাখ ৯৩ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি মোট ২০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ফরচুন সুজ লিমিটেড ৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলহাজ্ব টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, ব্রিটিশ আমেরিকান টোবাক্কো কোম্পানি, বিডি কম অনলাইন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, জিনেক্স ইনফোসিস, এইচ আর টেক্সটাইল, ইবনেসিনা, ইমাম বাটন, কাট্টালি টেক্সটাইল, মেরিকো, মোজাফ্ফার হোসেন স্পিনিং মিলস্, নাহি অ্যালুমিনিয়াম এন্ড কম্পোজিট, ওরিয়ন ফার্মা, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, ফার্মা এইড, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রবি, রপালি রাইফ ইন্স্যুরেন্স, শায়েম টেক্সটাইল, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস্, এসএস স্টিল এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।