বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৫১ কোম্পানির ১১৬ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
ব্লক মার্কেটে ৫১ কোম্পানির ১১৬ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (২১ জুন) মোট ৫১টি কোম্পানির মোট ১ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১৬ কোটি ৯৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের। আজ কোম্পানিটি মোট ১৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। আজ কোম্পানিটি মোট১৬ কোটি টাকার শেয়ার লেনদেন করে ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি ফিন্যান্স। আজ কোম্পানিটি মোট ১৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, আলিফ ইন্ডাস্ট্রিজ, অ্যারামিট সিমেন্ট, বিএটিবিসি, বিবিএস কেবলস, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল,বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডেসকো, ড্রাগন সোয়েটার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ই-জেনারেশন, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, হামিদ ফেব্রিক্স, কর্নফুলী ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লুব-রেফ বিডি, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, ম্যারিকো, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, নিউ লাইন ক্লোথিং ক্লোথিংস, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পপুলার লাইফ, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, রেনেটা, রূপালী ব্যাংক, স্যালভো কেমিক্যাল, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার ও তাওফিকা ফুডস লিমিটেড।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর