নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ২ লাখ ৭ হাজার ২২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৯ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে ৪ কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে-
আনোয়র গ্যালভানাইজিং ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে। কোম্পানিটি ৩৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনেটার। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইপিডিসির। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১২ কোটি ২ লাখ ২৭ হাজার টাকার।
চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে কনফিডেন্স সিমেন্টের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১০ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকার।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, বিবিএস, বিডিকম, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, সিটি ব্যাংক, সিভিও পেট্রো কেমিক্যাল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, গ্রামীণফোন, এইচ.আর টেক্সটাইল, আইপিডিসি ফিন্যান্স, কে অ্যান্ড কিউ, লিন্ডেবিডি, লাভেলো আইসক্রিম, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মেট্রো স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, মীর আখতার হোসেন, মুন্নু সিরমিকস, পাওয়ার গ্রীড, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, সাইফ পায়ারটেক, স্যালভো কেমিক্যাল, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউনিক হোটেল ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।