বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ব্লু-ওয়েলথ অ্যাসেটস ও ব্র্যাক ব্যাংকের মধ্যে কাস্টোডিয়াল চুক্তি সই – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ মে, ২০২২
  • ২০৯ সময় দেখুন
ব্লু-ওয়েলথ অ্যাসেটস ও ব্র্যাক ব্যাংকের মধ্যে কাস্টোডিয়াল চুক্তি সই – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : নতুন বে-মেয়াদী (Open-end) মিউচুয়াল ফান্ড আনবে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড। ফান্ডের নাম- ‘ব্লু-ওয়েলথ ফাস্ট ব্যালেন্সড ফান্ড’।

আলোচিত ফান্ডের জন্য কোম্পানিটিকে কাস্টোডিয়াল সেবা দেবে দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেডের মধ্যে একটি কাস্টোডিয়াল সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানী ঢাকায় ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোঃ তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর ট্রানজেকশন ব্যাংকিং টিমের সিনিয়র ম্যানেজার খান মোহাস্মদ ফয়সল, অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার মোঃ আজমুল হাসান জাহিদ এবং ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেডের চিফ কমপ্লায়েন্স অফিসার সোহেল হক ও অপারেশনস অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট ম্যানেজার মুবাশ্বির আহমেদ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর