বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

ভূঞাপুরে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে উপজেলা বিএনপির র‌্যালি ও সমাবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬৫ সময় দেখুন
ভূঞাপুরে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে উপজেলা বিএনপির র‌্যালি ও সমাবেশ

খায়রুল খন্দকার টাঙ্গাইল :জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির র‌্যালি ও সমাবেশ।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের বাসস্ট্যান্ডে চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এই র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিল্প উপমন্ত্রী মাটি ও মানুষের নেতা এডভোকেট আব্দুল সালাম পিন্টুর নেতৃত্বে বাসস্ট্যান্ড চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে থানার মোড়, পৌর বাজার, কলেজ মোড়, বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট দিনটি আমাদের বিজয়ের ইতিহাস। এদিন দেশের জনগণ একটি নতুন স্বাধীনতা অর্জন করে। বিএনপি জনগণের দল এবং সবসময় জনগণের পাশে ছিল ও থাকবে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থী, শ্রমিক, কৃষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেছে। শহীদদের স্মৃতি আমাদের গৌরবের অংশ। আমরা আহতদের পাশে থেকেছি, শহীদ পরিবারের খোঁজখবর রাখছি এবং সবরকম সহযোগিতা অব্যাহত থাকবে।’

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর সভাপতি/সম্পাদক সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর