বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

ভেগান নায়িকা খান না দুধও! কিন্তু অনুষ্কার ব্রেকফাস্টের বহর দেখলে চোখ কপালে উঠবে– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৭০ সময় দেখুন
ভেগান নায়িকা খান না দুধও! কিন্তু অনুষ্কার ব্রেকফাস্টের বহর দেখলে চোখ কপালে উঠবে– News18 Bangla


#মুম্বই: অনুষ্কা শর্মা (Anushka Sharma) যেমন একাধারে প্রতিভাবান অভিনেত্রী, তেমনই সফল প্রযোজক। অন্য দিকে, সমাজসেবায় কখনও পিছিয়ে থাকেন না। তিনি বিরাট কোহলির (Virat Kohli) স্ত্রী ও ভামিকার (Vamika Kohli) মা এবং ভীষণ খাদ্যরসিক মানুষ। স্বামী, সন্তান নিয়ে তিনি এখন বিদেশে রয়েছেন। প্রতি দিনই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সুন্দর মুহূর্ত শেয়ার করে চলেছেন। সম্প্রতি, Instagram-এ শেয়ার করেছেন সকালবেলার খাদ্যতালিকা। ছবিতে দেখা গিয়েছে সকালের খাবারের জন্য অভিনেত্রী ফল এবং বিভিন্ন ধরনের বীজ জাতীয় খাবার তালিকায় রেখেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ঠিকঠাক ব্রেকফাস্ট হল’। এছাড়াও আরও একটি ছবি ভাগ করে নিয়েছেন যেখানে তাঁকে প্যানকেকের স্বাদ উপভোগ করতে দেখা গিয়েছে।

. .

. .

বর্তমানে এই সেলেব দম্পতি তাঁদের কন্যাসন্তান ভামিকাকে নিয়ে ইংল্যান্ডে রয়েছেন। গত মাসে বিরাটের সঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল দেখতে অনুষ্কা সাউদাম্পটনে গিয়েছিলেন। সেই ট্রিপের সমস্ত ছবি তাঁর অনুগামীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নায়িকা। অনুষ্কার পোস্ট করা ছবিগুলিতে ফটোগ্রাফার হিসাবে ভারতীয় অধিনায়ক বিরাটকেই পাওয়া গিয়েছে।

অনুষ্কাকে রুপোলি পর্দায় শেষবার ২০১৮ সালে জিরো (Zero) সিনেমায় দেখা গিয়েছিল। তাঁর বিপরীতে ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। তাঁর নিজের একটা প্রযোজনা সংস্থাও রয়েছে নাম ক্লিন স্লেট ফিল্মজ (Clean Slate Flimz)। এই সংস্থার তাঁর সঙ্গে রয়েছেন অভিনেত্রীর ভাই কর্ণেশ শর্মা (Karnesh Sharma)। পাতাল লোক (Paatal Lok) এবং বুলবুল (Bulbul) ওয়েব সিরিজের প্রযোজনা করেছে অনুষ্কার প্রযোজনা সংস্থা।

এই বছরের প্রথমেই ভামিকা অনুষ্কার কোল আলো করে জন্ম নিয়েছে। করোনা, লকডাউন সব মিলিয়ে তিনি কাজে বিশেষ মন দিতে পারেননি। তবে সংবাদ সূত্র বলছে, এই বছরেই শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন অনুষ্কা শর্মা। তাঁর কামব্যাক ছবির নাম চাকদহ এক্সপ্রেস (Chakdah Express)। এই ছবিটি ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক।

Published by:Raima Chakraborty

First published:





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর