
সোমবার থেকে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিল। এ নিয়ে বিজ্ঞপ্তী দিয়েছে সরকার। তবে গরিবদের জন্য বিশেষ কোনো কর্মসূচি নেয়ার কথা শোনা যায়নি। এরই মাঝে শনিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভ্যাকসিন পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ভ্যাকসিন পাওয়া নিয়ে আমিও কনসার্ন।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সঙ্গে টিকা প্রাপ্তির অনিশ্চয়তা প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন। তবে, শিগগিরই ইতিবাচক সমাধান হবে বলে আশা করছি।’
তিনি আরো বলেন, ‘বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখাশোনা করেন। তিনি বিশেষ কোনো ব্যবস্থা নেবেন।’
আগামী অর্থবছরের বাজেট পলিশ করার বিষয়ে পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘বিষয়টি আপনাদের মতো আমারও বোধগম্য হয়নি। এটা নিয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে কথা বললে জানা যাবে যে তিনি কী বোঝাতে চেয়েছেন। বাজেট প্রণয়নের সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাবও গ্রহণ করা হয়েছে’ যোগ করেন অর্থমন্ত্রী।






