নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল ২১ জুন, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২২ জুন, বুধবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুন, বৃহস্পতিবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৮৩ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১৫ লাখ। এর মধ্যে ৯০ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ১২ শতাংশ ও প্রবাসী বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২ দশমিক ৩৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।






