বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

মন্দা বাজারে এস আলম স্টিলসের শেয়ারের চমক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
মন্দা বাজারে এস আলম স্টিলসের শেয়ারের চমক – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে পতন টানা ৬ষ্ঠ দিনে গড়িয়েছে। গত ৬ দিনে অনেক কোম্পানির শেয়ারের দাম ২৫ শতাংশ পর্যন্ত কমেছে। তবে এই মন্দা বাজারেই চমক দেখালো এস আলম গ্রুপের কোম্পানি এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড। আজ নিয়ে টানা চতুর্থ দিন বেড়েছে এই কোম্পানির শেয়ারের দাম। আজ কোম্পানিটি ছিল শেয়ারের দর বৃদ্ধিতে সবার উপরে।

আজ বুধবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৩ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে। আর গত ছয় দিনে কমেছে ৩৮৮ দশমিক ১৭ পয়েন্ট বা ৫ দশমিক ৭৯ শতাংশ। আজ এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮১ শতাংশ কোম্পানি শেয়ারের দর হারিয়েছে।

বাজারের এমন নাজুক অবস্থাতেও চমক দেখিয়েছে এস আলম কোল্ড রোলড স্টিলস। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দাম ৯ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে শেয়ারের দর বৃদ্ধির তালিকায় সর্বোচ্চ অবস্থানে উঠে আসে কোম্পানিটি।

ডিএসইর পরিসংখ্যান থেকে দেখা যায়, আজ নিয়ে টানা চারদিন বেড়েছে এস আলম কোল্ড রোলড স্টিলসের শেয়ারের দাম। এই চার দিনে শেয়ারটির দাম প্রায় ২২ শতাংশ বেড়ে ২৪ টাকা ৪০ পয়সা থেকে ৩০ টাকায় উঠেছে।

এদিকে আজ শেয়ারের মূল্য বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে ছিল বঙ্গজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ২৩ শতাংশ। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসির) শেয়ারের ৬ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড (৫.৩৯%), বিচ হ্যারি (৫.০৪%), জুট স্পিনার্স (৪.০৫%), আইসিবি অগ্রণী মিউচুয়াল ফান্ড (৩.৪৫%), বীকন ফার্মা (২.৫৯%), আইসিবি ইসলামী ব্যাংক (২.৫৬) ও ড্যাফোডিল কম্পিউটার্স (২.৩১%)।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর