সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

মহালয়া উপলক্ষ্যে কুবির সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১২৬ সময় দেখুন
মহালয়া উপলক্ষ্যে কুবির সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা

কুবি প্রতিনিধি:
 সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার শুরুর লগ্ন শুভ মহালয়া আজ। মহালয়া উপলক্ষ্যে চণ্ডীপাঠ শোনা ও প্রার্থনার আয়োজন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আয়োজন করেন তারা।

এসময় শিক্ষার্থীরা চণ্ডীপাঠ শুনে, দেবী দূর্গার প্রণাম মন্ত্র পাঠ করেন, শ্যামা সঙ্গীতের মাধ্যমে দেবী বন্দনা করেন৷ শেষে ধনুচি নৃত্যের মাধ্যমে এ আয়োজন শেষ করেন তারা।

এ আয়োজন সম্পর্কে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী অন্তু চন্দ বলেন, ‘আজ থেকে দেবী পক্ষের সূচনা। দেবী দূর্গার আগমনী ডাকে সাড়া দিয়ে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা আজকে মহালয়ার এ শুভ সকালে ছোট্ট পরিসরে ধর্মীয় আচার পালনের আয়োজন করেছি। সকল অশুভ শক্তির বিনাশ হোক এবং শুভ শক্তির উত্থান হোক এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা।’

প্রসঙ্গত, আগামী ৯ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে শারদীয় দুর্গাপূজার শুরু হলেও মূলত আজ থেকেই এ পূজার লগ্ন শুরু হবে। এরপর আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে এ বছরের দুর্গোৎসবের সমাপ্তি হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর