নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং অ্যাজন্সি অব বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির দীর্ঘ মেয়াদে “এ” এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২১ নিরীক্ষিত ও ৩১ মার্চ,২০২২ আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কোম্পানির ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৪২ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা।কোম্পানিটির মোট ১৪ কোটি ২৪ লাখ ৬৭ হাজার ৮২৯টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে৪১ দশমিক ৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৬ দশমিক ৫৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীর কাছে শূণ্য দশমিক ২৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৩১ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি বর্তমানে মার্কেটে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।






