মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা সচেতনতা কার্যক্রমে জাতীয় স্বীকৃতি, সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৮ ‘We were talking at nets about…’: Shubman Gill opens up on 2027 World Cup planning with Virat Kohli | Cricket News ‘মাদকের মূল হোতারা বসে সংসদে, ধরা পড়ে কেবল বাহকরা’ Ranveer Singh To Begin Pralay Shoot In August?; Varun Badola Calls Satluj Ban ‘Robbery Under Broad Daylight’ | Bollywood News ‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’ সিরির নতুন রূপ: বদলে যাচ্ছে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা

‘মাদার অব হিউম্যানিটি’ সমাজকল্যাণ পদক দেবে সরকার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৯১ সময় দেখুন
‘মাদার অব হিউম্যানিটি’ সমাজকল্যাণ পদক দেবে সরকার


 

ইউনাইটেড নিউজডেস্ক::সমাজকল্যাণে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘মাদার অব হিউম্যানিটি’ পদক দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর পাঁচ জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পদক দেওয়া হবে। এখানে মাদার অব হিউম্যানিটি বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝানো হচ্ছে।

আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে নতুন এই পদক চালু করার খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে। এজন্য ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা-২০১৮’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, মাদার অব হিউম্যানিটি বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝানো হয়েছে।

প্রতি বছর পাঁচটি ক্যাটাগরিতে সমাজ কল্যাণে অবদান রাখা পাঁচ জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পৃথকভাবে এই পুরস্কারে ভূষিত করা হবে। পুরস্কারপ্রাপ্তরা প্রত্যেকে একটি স্বর্ণপদক, একটি সনদ ও দুই লাখ টাকার চেক পাবেন। প্রতি বছর ২ জানুয়ারি জাতীয় সমাজকল্যাণ দিবসে এই পুরস্কার দেওয়া হবে।

মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে সাময়িক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি আখ্যায়িত করা হয়েছিল।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom