শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

মারমা স্কুলছাত্রীকে তার স্বজাতি কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে পিসিসিপির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২০ সময় দেখুন
মারমা স্কুলছাত্রীকে তার স্বজাতি কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে পিসিসিপির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আহমদ বিলাল খান

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক নিরীহ মারমা শিক্ষার্থী তার স্বজাতির (মারমা) ৫ যুবক কর্তৃক সংঘবদ্ধ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার সাথে জড়িত হেডম্যানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৩টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলার সভাপতি আসিফ ইকবাল।

সমাবেশে বক্তারা আইন শৃঙ্খলা বাহিনীকে আসামীদের গ্রেফতার করার জন‍্য ধন‍্যবাদ জানান এবং ধর্ষনকারীসহ ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, পাহাড়ে অব্যাহতভাবে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনা ঘটছে, অথচ অনেক সময় তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তারা অবিলম্বে অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানয়। একই সঙ্গে অর্থের বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হেডম্যানের বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এসময় অনুষ্ঠানটি করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন,

মাও আবুল কালাম আজাদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. এরশাদ চৌধুরী, পিসিসিপি ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান সহ অসংখ্য উপজাতীয় ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর