শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

মিরপুরে জামায়াতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২০৮ সময় দেখুন
মিরপুরে জামায়াতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ


ঢাকা: মিরপুরে জামায়াত নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন।

মঙ্গলাব (২০ জানুয়ারি) রাজধানীর মিরপুরে মসজিদ থেকে মাগরিব নামাজ আদায় করে বের হওয়ার সময় বিএনপি ও যুবদল জামায়াত নেতাকর্মীদের অতর্কিত সশস্ত্র হামলার প্রতিবাদে এবং অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি পীরের বাগ পাকা মসজিদের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোল্লার মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কাফরুল পশ্চিম থানা জামায়াতের আমির আব্দুল মতিন খান, জামায়াত নেতা আতিকুর রহমান রায়হান ও ওয়াহিদুর রহমান প্রমুখ।

শাহ আলম তুহিন বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা নির্বাচনি পরিবেশ বিঘ্নিত করার জন্য নানাবিধ বেআইনি তৎপরতা অব্যাহত রেখেছে। তারা রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। সে ষড়যন্ত্রের অংশ হিসেবেই নামাজ আদায় করে বের হওয়ার সময় বিনা উসকানিতে জামায়াত-শিবির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে ঢাকা মহানগরী উত্তরের শিবির সভাপতি হাফেজ আবু তাহের সহ কয়েকজনকে গুরুতর আহত করা হয়েছে। সন্ত্রাসীর জিঘাংসা থেকে রেহাই পাননি জামায়াতের নারী কর্মীরাও। তাদের কয়েকজনকেও পিটিয়ে আহত করা হয়েছে। কিন্তু এ বিষয়ে সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। ফলে সন্ত্রাসীরা ক্রমেই বেপরোয়া হয়ে ওঠছে।’

তিনি অভিযোগ করেন, সেনাসদস্যদের সামনেই সন্ত্রাসীরা জামায়াত নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। পুলিশ প্রশাসনও এ বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করেনি, বরং সন্ত্রাসীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছে। সরকার এখনো সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বাজায় রাখার আহবান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom