সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

মোংলায় সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন ও স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৫৪ সময় দেখুন
মোংলায় সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন ও স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


আবু হোসাইন সুমন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ::

মোংলায় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন ও স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় স্থানীয় আওয়ামী দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন।  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান বিশ্বাসের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  মোঃ তরিকুল হাওলাদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান তালুকদার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের  যুগ্ন সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ বুলবুল, কাজী গোলাম হোসেন বাবলু, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মন্ডল, মোংলা পৌর যুবলীগের সভাপতি এস,এম কবির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা, উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজিব খান, পৌর সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পিসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।

এছাড়া এ সময় কেক কেটে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করেন স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর