বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

মো. মহসীন ভুইয়া বাংলাদেশ ন্যাপ’র যুগ্ম মহাসচিব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৭৬ সময় দেখুন
মো. মহসীন ভুইয়া বাংলাদেশ ন্যাপ’র যুগ্ম মহাসচিব

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র কুমিল্লা বিভাগীয় সমন্বয়কারী কৃষক মো. মহসীন ভুইয়াকে দলের যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির নির্দেশক্রমে দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দায়িত্ব প্রদান করেন।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী লেবার পার্টির সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান কৃষক মো. মহসিন ভুইয়া দেশ ও জনগণের সর্বাধিক কল্যাণে মজলুম জননেতা মওলানা ভাসানীর প্রদর্শিত পথেই রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে, কৃষক-শ্রমিক-মেহনিত মানুষের মুক্তি লক্ষে মেধাবী রাজনীতিক বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জননেতা জেবেল রহমান গানির নেতৃত্বে সমাজে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে দলে যোগদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর